শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

চিকিৎসার জন্য খালেদা জিয়ার লন্ডন যাত্রা শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

ঢাকা, ৫ ডিসেম্বর-চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার উদ্যোগে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে আনা এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় শুক্রবার আসছে না। কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, শনিবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারে। তবে এ বিষয়ে প্রস্তুতি এখনো নেওয়া হয়নি এবং খালেদা জিয়ার মেডিকেল টিমের সিদ্ধান্তের ওপর সবকিছু নির্ভর করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এ বিষয়টি সকালে নিশ্চিত করেছেন।

সাবেক প্রধানমন্ত্রীর লন্ডনে যাত্রা কেবল তখনই সম্ভব হবে, যখন তার শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের অনুমতি মিলবে। খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। মেডিকেল বোর্ড বৃহস্পতিবার সিদ্ধান্ত নিয়েছিল, উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নেওয়া হবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার সরাসরি লন্ডন ফ্লাইটে যাত্রা করবেন। একই এয়ার অ্যাম্বুলেন্সে চলতি বছরের ৭ জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন এবং ৬ মে দেশে ফেরেন।

উল্লেখ্য, চীনও খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তাব জানিয়েছিল। তবে তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী, সরাসরি লন্ডন ফ্লাইটের সুবিধার কারণে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: বিডিনিউজ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD