শিরোনাম :
ভালোবাসা, মর্যাদা ও বৈচিত্র্যের বার্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা প্রাইড ২০২৬ অপরাধমুক্ত সমাজ গঠন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের জয় অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত ও গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ ‘ফেয়ারওয়েল মাই কনকিউবাইন’ থেকে নতুন আইপি বাণিজ্য-কানে চীনা সিনেমার নতুন অধ্যায় চিপ শিল্পে নতুন সমীকরণ: ‘থাও সূত্র’ ঘিরে বৈশ্বিক প্রযুক্তি মহলে আলোচনা ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে :মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ

বিচারব্যবস্থায় নতুন অধ্যায় : হাইকোর্টে ২১ স্থায়ী বিচারপতির শপথ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

বাংলাদেশের বিচারব্যবস্থায় যুক্ত হলো নতুন ইতিহাসের অধ্যায়। আজ বুধবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে হাইকোর্ট বিভাগের ২১ জন বিচারপতি স্থায়ী নিয়োগ পাওয়ার পর শপথ গ্রহণ করেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকনসহ বিচারপতিদের পরিবার ও সিনিয়র আইনজীবীরা।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। উপস্থিতদের অভিবাদন জানিয়ে প্রধান বিচারপতি বলেন, এই নিয়োগ দেশের বিচারব্যবস্থায় এক নতুন গতি সঞ্চার করবে।

গতকাল (১১ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির পরামর্শক্রমে ২২ জন অতিরিক্ত বিচারককে হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেন। তবে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন চিকিৎসাধীন থাকায় আজকের অনুষ্ঠানে তিনি শপথ নিতে পারেননি।

স্থায়ী বিচারপতি হিসেবে যারা শপথ নিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন মো. গোলাম মর্তুজা মজুমদার, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে. এম. রাশেদুজ্জামান রাজা, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ ও শিকদার মাহমুদুর রাজী প্রমুখ।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, গত বছর ৯ অক্টোবর এই ২২ জনসহ মোট ২৩ জন বিচারপতি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে শপথ নিয়েছিলেন। এ বছরের জানুয়ারিতে জারি হওয়া ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ অনুসারে গঠিত সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে এবার স্থায়ী নিয়োগ দেওয়া হলো।

এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের বিচারব্যবস্থা নতুন প্রাণ পেল—যেখানে তরুণ ও অভিজ্ঞ বিচারপতিদের সমন্বয়ে গঠিত এই দল ন্যায়বিচারের আদর্শে নতুন আস্থা যোগ করবে সমাজে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD