শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

‘শাপলা কলি’ প্রতীক পাওয়ায় এনসিপির আনন্দ মিছিল

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক নিবন্ধন ও ‘শাপলা কলি’ প্রতীক পাওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের মিরপুর বিভাগের নেতা–কর্মীরা।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে মিরপুর ১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মিরপুর জার্মান টেকনিক্যাল মোড় ঘুরে সরকারি বাংলা কলেজের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতা–কর্মীরা “শাপলা শাপলা”, “দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা”, “এনসিপির মার্কা শাপলা, শাপলা”— এসব স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নিবন্ধন লাভ করেছে এবং প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ পেয়েছে। এই নিবন্ধন ও প্রতীক প্রাপ্তির আনন্দে আমরা আজকের মিছিলের আয়োজন করেছি।”

তিনি আরও বলেন, “এই মিছিলের পাশাপাশি ঢাকার বিভিন্ন আসনে আমাদের প্রার্থিতা ঘোষণা করা হবে। এর মাধ্যমে এনসিপির ‘শাপলা কলি’ প্রতীক ও প্রার্থীরা জনগণের মাঝে আরও পরিচিতি পাবে।”

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD