বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, এবং সাবেক নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জকরিয়া। আলোচনায় নির্বাচনী আসন পুনর্বিন্যাসসহ জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও প্রক্রিয়াগত বিভিন্ন বিষয় নিয়ে কথা হতে পারে বলে জানা গেছে।
এর আগে, ২১ অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে। ওই বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।
নির্বাচন কমিশনের সঙ্গে বৃহস্পতিবারের বৈঠককে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।