শিরোনাম :
যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুই পুরস্কার পেলেন নির্মাতা শামস বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা: ‘BD Intervention 2026’ সম্মেলন উদ্বোধন পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বুদ্ধ পূর্ণিমায় শান্তি ও সম্প্রীতির বার্তা : এলজিআরডি মন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও অন্যান্য মালামাল জব্দ গত ১৭ বছর বাংলাদেশের শ্রমিকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল: চট্টগ্রামে মহান মে দিবসের আলোচনায় ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ জাপানের পারমাণবিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে

শুটিং এ অস্বস্তি অনুভব নিয়ে মুখ খুললেন হৃতিক রোশন

বিনোদন ডেস্ক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

বলিউড সুপারস্টার হৃতিক রোশন অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ সিনেমাতে অস্বস্তি অনুভব করেছিলেন বলে সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে জানিয়েছেন।

এ সিনেমায় নিজের চরিত্রে দেওয়া নাম ‘কাবির’ নিয়ে এক দীর্ঘ পোস্ট করেন তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া এ পোস্টে তিনি জানান, শুটিংয়ের সময় থেকেই এক ধরনের ‘অস্বস্তি’ কাজ করছিল তার মনে। কবির চরিত্রে অভিনয় ছিল দারুণ এক অভিজ্ঞতা। খুব সাচ্ছন্দ ছিলাম। মনে হচ্ছিল, খুব সহজ হবে। জানতাম কী করতে হবে। এটা এমন এক কাজ যেখানে শুধু পারফর্ম করলেই চলবে কাজ শেষ, বাসায় ফিরে যাওয়া। পরিচালক অয়ন মুখার্জির সঙ্গে কাজ করাটাও ছিল আনন্দদায়ক। তিনি বলেন, ‘অয়ন আমাকে দুর্দান্তভাবে পরিচালনা করেছে। সবকিছুই এত নিখুঁত মনে হচ্ছিল, যেন সফলতা নিশ্চিত। কোনো দুশ্চিন্তা ছিল না, শুধু কাজটা ঠিকঠাক করলেই চলবে। সবকিছু নিখুঁত মনে হলেও, নিজের ভেতরেই চলছিল সংশয়।তিনি বলেন, একটা কণ্ঠ বলছিল, সবই ঠিক আছে। কিন্তু আরেকটা বলছিল, সবটা খুব সহজ হয়ে যাচ্ছে। আমি যেন সেই মানসিক প্রস্তুতি বা চ্যালেঞ্জটা অনুভব করছিলাম না, যা একজন শিল্পীর থাকা উচিত।’

যশরাজ ফিল্মসের অন্যতম বড় প্রকল্প ছিল সিনেমাটি যার বাজেট ধরা হয়েছিল ৪০০ কোটি রুপি। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা ‘ওয়ার’-এর সিক্যুয়েল হিসেবে এই ছবির ঘোষণা হয়। প্রথমটি জনপ্রিয়তা পেলেও সিক্যুয়েল টি বিশাল বাজেট পুষিয়ে দিতে যথেষ্ট ছিল না।

প্রথম সিনেমাটি পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ, তবে দ্বিতীয় কিস্তির দায়িত্ব নেন অয়ন মুখার্জি। এই ছবিতে হৃতিক ছাড়াও ছিলেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর, বলিউড তারকা কিয়ারা আদভানিসহ একঝাঁক পরিচিত মুখ। তবুও দর্শকদের মন জয় করতে পারেনি ‘ওয়ার ২’।

 

 

 

 

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD