শিরোনাম :
ভালোবাসা, মর্যাদা ও বৈচিত্র্যের বার্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা প্রাইড ২০২৬ অপরাধমুক্ত সমাজ গঠন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের জয় অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত ও গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ ‘ফেয়ারওয়েল মাই কনকিউবাইন’ থেকে নতুন আইপি বাণিজ্য-কানে চীনা সিনেমার নতুন অধ্যায় চিপ শিল্পে নতুন সমীকরণ: ‘থাও সূত্র’ ঘিরে বৈশ্বিক প্রযুক্তি মহলে আলোচনা ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে :মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ

চট্টগ্রামে বাসচাপায় হেফাজত নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের হাটহাজারী-রাউজান সড়কে বাসচাপায় নিহত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সুহেল চৌধুরী। এই ঘটনার প্রতিবাদে বুধবার (৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

হেফাজতে ইসলামের নেতারা চট্টগ্রাম উত্তর জেলায় সকাল-সন্ধ্যা এই অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন।

গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে হাটহাজারীতে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে বাস চাপায় গুরুতর আহত হন মাওলানা সুহেল চৌধুরী। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকেই আজ বুধবার সড়ক অবরোধের ডাক দেন হেফাজত নেতারা।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মুফতি কামরুল ইসলাম বলেন, ‍“আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাই আজ সকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে অবরোধ করা হয়েছে।”

মুফতি কামরুল ইসলাম বলেন, “স্বৈরাচার আওয়ামী লীগের সময় দুইবার গুম করা হয়েছিল মাওলানা সুহেল চৌধুরীকে। মঙ্গলবার রাতে মোটরসাইকেলে আসার সময় পেছন দিক থেকে সুপরিকল্পিতভাবে বাসচাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে।”

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নাছির মুনির বলেন, “মাওলানা সুহেল চৌধুরীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আমরা অবরোধ কর্মসূচি পালন করছি।”

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, “হেফাজত নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছেন। আমরা তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD