শিরোনাম :
চ্যাম্পিয়নদের সম্মানে নৈশভোজে ফ্র্যাঙ্কফুর্টার ফায়ার বয়েজ রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত, আন্তর্জাতিক চাপ ছাড়া সমাধান কঠিন চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু দুই মন্ত্রীর বিদেশি নাগরিকত্ব ও আনুগত্য যাচাইয়ের দাবি, আইনি নোটিশ ডাকযোগে ফ্রিজ-মোটরসাইকেলও, দুই মাসে পরিবহন ৪০০ টন পণ্য জন্মের পরই একক ডিজিটাল পরিচয়পত্র, চালু হচ্ছে ‘এক-আইডি’ গ্লোবাল সাউথের উন্নয়ন ও বৈশ্বিক শাসনে এসসিওর নতুন দায়িত্ব চীন-মিশর অংশীদারিত্ব আরও গভীর করতে ২০টির বেশি সহযোগিতা দলিলে স্বাক্ষর বন্যায় বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রায় এক শতাব্দী পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

জনগণ নির্বাচিত সংসদ ও সরকার দেখতে চায়: আমীর খসরু

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

জনগণ নির্বাচিত সংসদ ও সরকার দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরের রনদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পিআর পদ্ধতি কেউ চাইতেই পারে। এটি বিএনপি দেওয়ার কেউ না অন্য দলেরও দেওয়ার কেউ না। আমরা যেখানে ঐকমত্য হয়েছি, তার বাইরে যদি কেউ কিছু চায় সেটার অধিকার আছে। কিন্তু সেটি করতে হলে তাদের জনগণের কাছে যেতে হবে এবং আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। এর বাইরে কিছু করার নেই।

তিনি বলেন, আগামী নির্বাচন যথা সময়ে না হওয়ার কোনো সুযোগ নেই। জনগণ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। একটি নির্বাচিত সংসদ ও সরকার দেখতে চায় তারা।

বিএনপি নেতা বলেন, অনেক বড় কর্মযজ্ঞ আমরা হাতে নিয়েছি। নির্বাচনে জনগণ যদি আমাদের রায় দেয় তাহলে প্রথম ১৮ মাসের মধ্যে ১ কোটি কর্মসংস্থান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি কীভাবে বাস্তবায়ন করবো সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমীর খসরু বলেন, সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ নেই। ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দেশে-বিদেশের সবাই নির্বাচনের অপেক্ষায়। নির্বাচনের পরে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন আসবে। আইনশৃঙ্খলার উন্নয়ন হবে, আমদানি-রপ্তানি বাড়বে এবং স্বাস্থ্য ও সেবাসহ যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান হবে।

তিনি বলেন, দুই কক্ষবিশিষ্ট সংসদ বিএনপিরই প্রস্তাব। এই প্রস্তাব আট বছর আগেই দেওয়া আছে। তিন বছর আগে ৩১ দফায় আবারও দেওয়া হয়েছে।

এসময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ দলটির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD