শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

পিআর ও কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: ফখরুল

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি পিআর পদ্ধতিতে ভোট এবং কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বারবার বলেছি, পিআরের ব্যাপারে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আমরা পিআরের পক্ষে নই। কারণ আমরা মনে করি বাংলাদেশে পিআরের কোনো প্রয়োজনীয়তা নেই।’

জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দলের কর্মসূচি সম্পর্কে করা এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান সম্ভব। আলোচনার মধ্যে কর্মসূচির অর্থ অহেতুক চাপ সৃষ্টি করা, যেটা গণতন্ত্রের জন্য শুভ নয়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি মনে করি এটার কোনো প্রয়োজন ছিল না। কারণ আলোচনা শেষ হয়নি এখনো। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে অহেতুক একটা চাপ সৃষ্টি করা। যেটা গণতন্ত্রের জন্য শুভ নয়। এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এভাবে রাজপথে এলেই সমাধান হবে? আমরা এখন পর্যন্ত বড় রাজনৈতিক দল তাতে কোনো সন্দেহ নেই। পট পরিবর্তনের পর আমরা কিন্তু কোনো ইস্যুতেই রাজপথে আসিনি। আমরা আলোচনার মাধ্যমেই সব কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD