শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

ডাকসু-জাকসু নির্বাচনে জালিয়াতির অভিযোগ রিজভীর

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির মাধ্যমে একটি নির্দিষ্ট সংগঠনকে বিজয়ী করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিইবি’র অভিষেক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

রিজভীর দাবি, সরকারের প্রভাবশালী মহলের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইচ্ছাকৃতভাবে নির্বাচনের ফল একচেটিয়া করার চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন-জাকসুর ব্যালটপেপার একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ঘনিষ্ঠ প্রতিষ্ঠানে ছাপানো হলো কেন?

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের বিভিন্ন স্থানের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীরা এখন জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছে। তার মতে, জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে একটি ‘গভীর নীলনকশা’ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, দেশে যেভাবে একটি বিশেষ গোষ্ঠীর উত্থান ঘটছে, তা গণতন্ত্র ও ধর্মপ্রাণ মানুষের জন্য হুমকির ইঙ্গিত বহন করছে। একইসঙ্গে সরকারের একাংশ জামায়াতকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পৃষ্ঠপোষকতা করছে বলেও অভিযোগ করেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD