শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কোনো ধরনের কারচুপি হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার বিকেলে ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা গণতান্ত্রিক চর্চায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।”

সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।

এই নির্বাচনে ডাকসুর কেন্দ্রীয় সংসদের মোট ২৮টি পদে এবং হল সংসদের ১৩টি পদে ভোট প্রদান করেন শিক্ষার্থীরা। প্রার্থীরা নির্বাচনী ইশতেহারে শিক্ষার্থীদের আবাসন সংকট, পরিবহন সমস্যা, গ্রন্থাগার ও গবেষণা সুবিধা বৃদ্ধিসহ নানা দাবির বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পরও নির্বাচনের আগের সৌহার্দ্য ও সহনশীলতার পরিবেশ বজায় থাকবে।

ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। অনেকেই বলছেন, বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় এই নির্বাচন একটি ইতিবাচক দিক নির্দেশ করবে।

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও নানা অনিয়ম ও কারচুপির অভিযোগে সে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে। আবারও দীর্ঘ বিরতির পর, প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হলো এই নির্বাচন। ফলে এবারের নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ শিক্ষার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD