শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

অর্থকষ্টে ভুগেছেন অপু বিশ্বাস!

বিনোদন ডেস্ক :
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

বহু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন ঢালিউড কুইন’খ্যাত অপু বিশ্বাস। বর্তমানে নতুন সিনেমার খবরে খুব একটা পাওয়া যায় না এই চিত্রনায়িকাকে।

তবে ব্যস্ত আছেন বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায়। পাশাপাশি নাম লিখিয়েছেন ব্যবসায়ও।
সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, তিনি এখন আর্থিকভাবে সফল। তবে একটা সময় অনেক অর্থকষ্টে ভুগেছেন।

অপুর কথায়, এই ঘটনাটি ঘটেছিল যখন জয় জন্মানোর পর তাকে নিয়ে ভারত থেকে দেশে ফিরি। হাতে একেবারেই কোনো টাকা পয়সা ছিল না, ব্যাংকে তো দূরের কথা। তখন বুঝেছি, যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিটি দিন কীভাবে হিসেব করে চলতে হয়। আমিও সেই থেকে মিতব্যয়ী হয়েছি অনেকটা।

কীভাবে সেই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন তাও জানান এই চিত্রনায়িকা। তিনি বলেন, আপনারা দেখবেন আমি অনেক বেশি সোনার গয়না পরি। সোনার গয়না আমার খুব ভালো লাগে। তাই যখন নিয়মিত সিনেমা করতাম তখন দেশে কিংবা দেশের বাইরে যেখানেই কোন সোনার গয়না পছন্দ হয়ে যেত কিনে ফেলতাম। তখন তো কিনতাম শখ পূরণের জন্য। কিন্তু সেই গয়নাগুলোই যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে কখনো কল্পনাও করিনি। ওই সময় আমার অনেকগুলো সোনার গয়না বিক্রি করে ভালো অংকের টাকা পাই। যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলাম। এরপর তো আবার কাজে ফিরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি।

দুই দশকের ক্যারিয়ার অপু বিশ্বাসের। আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমাটি দিয়ে বড়পর্দায় তার যাত্রা শুরু হয়। সিনেমাটি মুক্তি পায় ২০০৫ সালে। পরের বছরে তিনি অভিনয় করেন ‘কোটি টাকার কাবিন’ সিনেমায়। এতে শাকিব খানের বিপরীতে দেখা যায় তাকে। এই সিনেমা দিয়েই শাকিবের সঙ্গে দীর্ঘ এক যুগের পথচলা শুরু হয় তাদের। তারা একসঙ্গে অভিনয় করেছেন প্রায় ৮০টি সিনেমায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD