শিরোনাম :
গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত ফ্রাঙ্কফুর্টে প্রাণবন্ত ‘বৈশাখী মেলা’: সাংস্কৃতিক মিলনমেলায় প্রবাসে এক টুকরো বাংলাদেশ

রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভন্ডুল করার নীলনকশা: তাহের

ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ইসির রোডম্যাপ ঘোষণাকে একটি সুষ্ঠু নির্বাচন ভন্ডুল করার ষড়যন্ত্রমূলক নীলনকশা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েব আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

আজ শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নে নির্বাচনের দায়িত্বশীলদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, প্রধান উপদেষ্টা তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন, যা একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনকে ভন্ডুল করার ষড়যন্ত্রমূলক নীলনকশা।

তাহের বলেন, চূড়ান্ত সংস্কারের সিদ্ধান্তে পৌঁছানোর আগেই প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এখনো সংস্কার দৃশ্যমান হয়নি, বিচারপ্রক্রিয়াও শুরু হয়নি। এর মাঝেই তিনি কোনো শক্তির কাছে মাথা নত করে পরিকল্পিত নির্বাচনের পথে হাঁটছেন বলে দেশবাসী শঙ্কিত।

নায়েবে আমির বলেন, অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, তারা নিরপেক্ষ থেকে সংস্কার কার্যক্রম সম্পন্ন করবে, বিচারপ্রক্রিয়া দৃশ্যমান করবে, তারপর নির্বাচন দেবে। কিন্তু সে প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতের কোনো আপত্তি নেই জানিয়ে জামায়াত নেতা বলেন, ‘আমরা ১৫ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছি।

‘তবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দিতে হবে এবং সেই চার্টারের আলোকে নির্বাচন আয়োজন করতে হবে। তা না হলে ঘোষিত রোডম্যাপ হবে একটি ভন্ডুল প্রক্রিয়ার অংশ।’

তাহের নির্বাচন কমিশনের ঘোষণাকে ‘বড় ধরনের অপরাধ’ উল্লেখ করে বলেন, ট্র্যাডিশনাল পদ্ধতি ও নতুন প্রস্তাবিত পিআর—দুটোর মধ্যে একটি নির্ধারণ না করে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এ জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর আমির মাওলানা ইব্রাহীম, সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম ও সেক্রেটারি মুকবুল হোসেন।

 

 

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD