শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

তফসিল ঘোষণা: চাকসু নির্বাচন ১২ অক্টোবর

ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (চাকসু) তফসিল ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন এ তফসিল ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মনির উদ্দিন বলেন, ‘১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। ৪ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ তারিখ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর।’

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ১৪ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বিতরণ শুরু হবে। ১৫ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বিতরণ ও জমাদান হবে। ১৬ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বিতরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। সেদিন বিকাল সাড়ে তিনটা পর্যন্ত বিতরণ করা হবে। ১৭ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত জমা দিতে পারবে। ১৮ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই হবে।

২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর। এছাড়া ২৪ সেপ্টেম্বর প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। সেদিন বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে ভোট গ্রহণ হবে ১২ অক্টোবর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন, চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন ও অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD