শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই: সালাহউদ্দিন আহমদ

ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এ সময় আসন্ন নির্বাচনে নির্বাচনী জোটের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বেশ কয়েকটি ইসলামি দলের সঙ্গে আলোচনা চলছে। আমরা ইসলামি মূল্যবোধে বিশ্বাস করি। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের সম্ভাবনা নেই।

২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন হবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ জানান, এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই।

জুলাই সনদ বিষয়ে এই নেতা বলেন, এমন কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না, যা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। দিনশেষে সংসদের মাধ্যমেই এটি বাস্তবায়ন হবে।

এ সময় কোনো দল নির্বাচনে যেতে না চাইলে সেটা তাদের সিদ্ধান্ত বলে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী নির্বাচন যারা বয়কট করবে, তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে। আশা করি, সেই ঝুঁকি কেউ নেবে না।

নির্বাচনে প্রার্থী নির্বাচনের প্রশ্নে তিনি জানিয়েছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছে, প্রার্থী বাছাইয়ে তারাই গুরুত্ব পাবে।

মেধাভিত্তিক রাজনীতি যারা করবে, তারাই দলকে প্রতিনিধিত্ব করবে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD