শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া আর নেই

ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ঢাকাই সিনেমার বর্ষীয়ান অভিনেত্রী জাহানারা ভূঁইয়া আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় আমেরিকার মিনেসোটার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জাহানারা। ডায়াবেটিসের প্রভাবে দু’টি কিডনি কার্যক্ষমতা হারায়, এবং তিনি প্রায় ১৬ মাস ধরে মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করতে হতো তাকে।

জাহানারা ভূঁইয়া ১৯৭০-এর দশকে গীতিকার হিসেবে চলচ্চিত্রে পদার্পণ করেন। স্বামী পরিচালক সিরাজুল ইসলামের ছবির জন্য প্রথম গান লিখেন।

১৯৮০-এর দশকে ‘সত্তা’ ছবিতে খলনায়িকা চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পরিচিতি পান। দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়া পরিচালনা ও প্রযোজনাতেও যুক্ত ছিলেন; ‘সিঁদুর নিওনা মুছে’ তার পরিচালিত একটি ছবি।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD