শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

নির্বাচন পেছালে ভয়ংকর ক্ষতির মুখে পড়বে দেশ : ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

পিআর ইস্যুতে নির্বাচন পেছালে দেশ ভয়ংকর ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষ বোঝে না। এমন কোনো আচরণ বা ব্যবস্থা মানুষের জন্য করা উচিত নয়, যেটা বিভ্রান্তি তৈরি করে।’

ডা. জাহিদ বলেন, ‘যদি আপনাদের কর্মসূচির কারণে নির্বাচন হওয়া নিয়ে মানুষের মনে কোনো আশঙ্কা জমে, তবে লাভবান হবে স্বৈরাচার। সেটির জন্য কি আপনারা ২০২৪-এ ৩৬ জুলাই করেছিলেন? এখনো বলব, ভাইয়েরা বোঝার চেষ্টা করেন, ক্রীড়ানকের ভূমিকায় দয়া করে লাফ দিয়ে পড়বেন না।’

তিনি বলেন, ‘আজকে এভাবে যারা কথা বলেন, যাদের কোনো রেকর্ড নাই। যাদের জনগণ কোনো অবস্থাতেই কোনোকিছুর দায়িত্ব দেয়নি; সে সব মানুষ যখন কথা বলেন— তাদের বলব, আপনাদের অতীত অভিজ্ঞতায় অপরিপক্বতা আছে, সেই জন্য আপনারা যেটা বলেন সেটির পরবর্তী ফলটা স্বৈরাচারের পক্ষে চলে যাবে। দেশ ভয়ংকর বিপদের দিকে এগিয়ে যাবে।’

বিএনপি নেতা বলেন, ‘আপনারা দেয়ালের লিখন পড়তে শিখুন। গায়ের জোর দিয়ে কিছু করার-রাখার চেষ্টা করবেন না। আপনার কথা বলার অধিকার আছে। কথা শোনারও মানসিকতা থাকতে হবে। তা না হলে দেশে গণতন্ত্র থাকবে না। এটা মানি না ওটা মানি না— এমন বাচ্চা মানুষের মতো আচরণ, পরমত সহিষ্ণুতার যে অভাব এটি সত্যিকার অর্থে খুবই দুর্ভাগ্যজনক।’

 

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD