শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

‘নির্বাচনের জন্য সুনির্দিষ্ট কাঠামো থাকলে কেউ স্বৈরাচার হতে পারবে না’

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করলে পরবর্তীতে যারা নির্বাচিত হবেন তারা আর নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জনতার অধিকার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গণতন্ত্রে মতের পার্থক্য থাকতে হবে। মতবিরোধ না থাকলে গণতন্ত্র থাকে না।

তিনি আরও বলেন, সব রাজনৈতিক দল অন্য দলকে সংশোধন হতে বলেন কিন্তু নিজেদের সংশোধন করেন না। সবার আগে নিজেদের সংশোধন করলেই রাজনৈতিক সহাবস্থান তৈরি হবে।

দেশে যেন আর কেউ স্বৈরাচার না হয়ে উঠতে পারে সেজন্য সব রাজনৈতিক দলকে এক হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD