শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

কারাগারে খালেদা জিয়ার নির্যাতনকারীদের বিচার করতে হবে: আব্বাস

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে যারা নির্যাতন করেছে, তাদের প্রত্যেকের বিচারের দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক মিলাদ মাহফিলে এসব কথা বলেন মির্জা আব্বাস। মিলাদ মাহফিলে আয়োজন করে শ্রমিক দল।

এ সময় তিনি খালেদা জিয়ার আপসহীনতার কথা তুলে ধরে বলেন, পৃথিবীতে তিনি অনন্য নজির হয়ে থাকবেন। তাকে যারা ধীরে ধীরে মেরে ফেলতে চেয়েছিল, তারা আজ দেশে নেই। অন্যদিকে বেগম খালেদা জিয়ার দেশে আসছেন এবং জনগণের নেতৃত্ব দিচ্ছেন।

এদিকে একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এখনও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। সেই সঙ্গে ভোট গণনা আগ পর্যন্ত জনগণের মনে সংশয় থাকবে।

অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান আহবান দলে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণ ভীত, সন্ত্রস্ত হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD