শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

সিডনিতে স্বাধীনতা মেলা অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

নাইম আবদুল্লাহঃ স্থানীয় সময় গত ২৫ মার্চ (রবিবার)মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা মেলা ইনক, বিএএনএস ডব্লিউ ইনক্ ও বাংলাদেশী কমিউনিটি স্কুল এনএসডব্লিউ এর যৌথ উদ্যোগে সিডনির বাংলাদেশী অধ্যুষিত ল্যাকাম্বাস্থ পেরী পার্কে স্বাধীনতা মেলার আয়োজন করে।

বিকাল ৪ টায় মেলা কমিটির প্রধান উপদেষ্টা মনিরুল হক জজ, সভাপতি ডা: আব্দুল ওয়াহাব ও সাধারন সম্পাদক নুর-এ আলম লিটন অন্যান্য সদস্যদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে এই মেলার উদ্বোধন করে।

বর্ষনমূখর আবহাওয়া উপেক্ষা করে বিপুল উৎসাহ, উদ্দীপনা আর মুক্তিযুদ্ধের স্মৃতি বুকে লালন করে অনুষ্ঠিত মেলাতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এন্থনি কুরি, জিহাদ ডিপ এমপি(লেবার), এম কূরী এমপি(লিবারেল), কাউন্সিলর শাহে জামান টিটু, মাসুদ চৌধুরী, রশিদ চৌধুরী মাহবুব উল চৌধুরী প্রমুখ।

মেলা কমিটির সদস্যদের মধ্যে ছিলেন, মনিরুল হক জর্জ, ডা: আব্দুল ওয়াহাব, নুর এ আলম লিটন, ড়া: জাহিদুল ইসলাম, মো: আবুল হাছান, হুমায়ন কবির খান, ফজলুল হক শফিক, জামিল হোসেন, নাফিস আহমেদ খন্দকার টনি, সাহিদ আহমেদ পারভেজ খন্দকার, এড. মোবারক হোসেন, বেলাল হোসেন ঢালী, সেলিম লকিয়াত, মাসুদুর রহমান, আশিকুর রহমান, কামরুল ইসলাম, হাবিবুর রহমান, সেলিম খান মুকুল, আব্দুল মতিন উজ্জল, মজিদ খান, ফরিদ মিয়া উপস্হিত ছিলেন।

এ মেলাতে মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে একটি খন্ড নাটক উপস্থাপন করা হয়। স্বাধীনতার ঘোষনার প্রেক্ষাপট নিয়ে নাটকটি রচনা ও পরিচালনা করেন নাট্যকার বেলার হোসেন ঢালী। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেন, হাবিবুর রহমান, নুর-এ আলম লিটন, এম কাইয়ুম, মাসুদুর রহমান, কামরুল ইসলাম, সহ অন্যন্যরা। নাটকটির স্ক্রিপ্ট সম্পাদনা করেন সেলিম খান মুকুল।

কিশোয়ার জাহান, আরিফ হাসান, মুনা মুস্তফা এবং হাববিুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করে।

মেলায় বিভিন্ন স্টলে শোভা পাচ্ছিলো শাড়ী-চুড়ি,গহনা, ফতুয়া-পাঞ্জাবীসহ বিভিন্ন পোষাক ও খেলনা সামগ্রী।

এছাড়াও বিভিন্ন দোকানে শোভা পাচ্ছিল বাংলার ঐতিহ্যবাহী নানান আকৃতি, নানান স্বাদ আর নানা রঙের পিঠা সহ বিভিন্ন ধরনের দেশীয় খাবার।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্বপ্ন ব্যান্ডের মিঠু ও এইট নোটস জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলে।প্রবাসী বাংলাদেশিদের আবারও নজর কেড়ে নিল এই মেলা, কয়েক সহস্রাধিক দর্শকদের উস্থিতিতে সিডনির পেরী পার্কে মনে হচ্ছিল ছোট্ট একটা বাংলাদেশ।

সবশেষে মেলার অন্যতম আয়োজন র‌্যাফেল ড্রতে মুন জুয়েলার্সের সৌজন্যে একটি ডায়মন্ড আংটি সহ তিনটি পুরুষ্কার প্রদান করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD