শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার।

সোমবার (১১ আগস্ট) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাকে জামিন মঞ্জুর করেন।

এর আগে, চলতি বছরের ৯ এপ্রিল ঢাকার সিএমএম আদালত তাকে টঙ্গী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তারের নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ (২০) মিছিলে অংশ নেন। ওই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় মিছিলের সময় আসামিদের ছোড়া গুলিতে জুবায়েরের বাঁ কাঁধে আঘাত লাগে, তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন।

এরপর ২২ আগস্ট জুবায়ের উত্তরা পূর্ব থানায় ১১ জনকে এজাহারনামী এবং ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন, যেখানে অভিনেত্রী শমী কায়সার সন্দিগ্ধ।

গত ৮ ডিসেম্বর সে মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন শমী কায়সার। শুনানি শেষে তিন মাসের জামিন পান। তবে ১২ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত জামিন স্থগিত করেন।

এর আগে অভিনেত্রীকে ৫ নভেম্বর রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাড়ি থেকে আটক করা হয়। পরদিন ৬ নভেম্বর ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

নব্বইয়ের দশকের প্রসিদ্ধ অভিনেত্রী শমী কায়সারের পিতা শহীদুল্লাহ কায়সার এবং মাতা পান্না কায়সার। তার মা পান্না একজন লেখিকা ও সাবেক সংসদ সদস্য। তিনি সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD