শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, তফসিল ডিসেম্বরে

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং এর তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বর মাসে—এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার নির্বাচন কমিশন ভবনে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে সিইসি জানান, “ভোটের তারিখ নির্ধারণ হলে তার দুই মাস আগেই তফসিল ঘোষণা করা হবে। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি।”

এর আগের দিন মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার।”

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে প্রচারিত ওই ভাষণে তিনি আরও জানান, নির্বাচন কমিশনকে ভোটের প্রস্তুতি নিতে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।

সংবাদ সম্মেলনে সিইসি নাসির উদ্দিন বলেন, “নির্বাচনি পরিবেশ ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। আমরা অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি এবং নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে দৃঢ়প্রতিজ্ঞ।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ফেব্রুয়ারির মধ্যেই একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD