শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

গেরিলা প্রশিক্ষণের অভিযোগ: মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদেকুল হক সাদেকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালত সাত দিনের রিমান্ড চাওয়া হলে পাঁচ দিন মঞ্জুর করেন।

এর একদিন আগে, বুধবার রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের ভাষ্যমতে, বসুন্ধরা আবাসিক এলাকার পাশের কে বি কনভেনশন সেন্টারে নাশকতার উদ্দেশ্যে প্রশিক্ষণ কার্যক্রমের অন্যতম সংগঠক ছিলেন তিনি।

এ ঘটনায় সুমাইয়াসহ এখন পর্যন্ত মোট ৩১ জনকে আটক করেছে ডিবি পুলিশ। গত ১২ জুলাই ডিএমপির ভাটারা থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

এদিকে, ১ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত ১৭ জুলাই অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদেকুল হককে তার উত্তরার বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ মিলেছে বলেও জানানো হয়। পূর্ণ তদন্ত শেষে সেনা আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD