শিরোনাম :
মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত

ফ্যাসিস্টমুক্তি দিবসে নির্বাচনী ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

এক বছরের ফ্যাসিস্টমুক্তি দিবসে প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র ও আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক তাৎক্ষণিক সংবাদ ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ প্রতিক্রিয়া জানান।

সালাহউদ্দিন বলেন, “আজ ৫ আগস্ট, আমাদের জন্য এক তাৎপর্যপূর্ণ দিন। এক বছর আগে, এই দিনেই বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছিল। হাজারো ছাত্রজনতার আত্মত্যাগ এবং দীর্ঘ ১৬ বছরের সংগ্রামের ফসল এই মুক্তি। যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন—আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “এই এক বছরে আমরা সংস্কার কমিশনের সঙ্গে ধারাবাহিক সংলাপের মাধ্যমে একটি সর্বজনীন সংস্কার কাঠামোর ওপর ঐকমত্যে পৌঁছেছি। অচিরেই তা স্বাক্ষরের মাধ্যমে বাস্তবায়নের পথে অগ্রসর হবে বলে আমরা প্রত্যাশা করছি।”

প্রধান উপদেষ্টার ঘোষণা সম্পর্কে বিএনপি নেতা বলেন, “আজকের ঘোষণায় দুটি দিক আমাদের আশাবাদী করেছে—একটি হলো ‘জুলাই ঘোষণাপত্র’, অন্যটি আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি। আমরা দুটোকেই আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি।”

তিনি উল্লেখ করেন, জুলাই ঘোষণাপত্রে ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি, আহতদের জন্য রাষ্ট্রীয় সুরক্ষা এবং ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তার প্রতিশ্রুতি ছিল অত্যন্ত সময়োপযোগী। বিএনপি এসব ঘোষণাকে বাস্তবায়নে নিজেও প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর ঘোষণা এবং নির্বাচনের সময়সূচি নির্ধারণের ইঙ্গিত জাতির জন্য বহু প্রতীক্ষিত একটি বার্তা। এটি দেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও দ্বিধার অবসান ঘটাবে।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি, আসন্ন নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রক্রিয়া। দেশের সকল নাগরিককে সেই নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানাই।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সালাহউদ্দিন বলেন, “প্রধান উপদেষ্টার ঘোষণার ফলে দেশে স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগসহ সামগ্রিক রাষ্ট্রীয় কার্যক্রমে গতি ফিরবে—এমনটাই আমাদের প্রত্যাশা।”

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD