শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

রাজধানীর সাত সরকারি কলেজকে নিয়ে গঠিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ দ্রুত জারি করার দাবি নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। বুধবার (৬ আগস্ট) সকাল থেকে ঢাকা কলেজে শিক্ষার্থীরা সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল করেন।

সকাল ১০টার পর ঢাকা কলেজের প্রধান ফটকে শতাধিক শিক্ষার্থী একত্রিত হন। পরে বেলা ১১টার দিকে একটি মিছিল কলেজ চত্বরে শুরু হয়ে সায়েন্সল্যাব মোড়ে ইউ-টার্ন নিয়ে নীলক্ষেত হয়ে ইডেন মহিলা কলেজের সামনে কিছুক্ষণ অবস্থান করে। এরপর আবার নীলক্ষেত পেরিয়ে ঢাকা কলেজে ফিরে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।

শিক্ষার্থীদের দাবি, সরকার গত ২৬ মার্চ ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের ঘোষণা দিলেও এখনও অধ্যাদেশ প্রকাশ হয়নি, যা তাদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। তারা বলেন, ‘সাত কলেজ’ কাঠামোর অধীনে দীর্ঘদিন অধ্যয়ন করতে গিয়ে পরিচয়ের সংকটে পড়েছেন এবং ‘অধিভুক্তি’ শব্দটি তাদের জন্য বৈষম্য ও আত্মপরিচয়হীনতার প্রতীক হয়ে উঠেছে।

আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক আব্দুর রহমান বলেন, “আমরা স্বতন্ত্র পরিচয়ের দাবিতে দীর্ঘদিন লড়াই করে আসছি। এখন সময় এসেছে সরকার দ্রুত অধ্যাদেশ বাস্তবায়ন করার। আর শিক্ষার্থীদের অনিশ্চয়তার শিকার হতে দেওয়া চলবে না।”

তারা উদ্বিগ্ন, সরকারি প্রশাসনিক ধীরগতি এবং বিভিন্ন ধাপ পেরিয়ে অধ্যাদেশের গেজেট প্রকাশে বিলম্ব হতে পারে। শিক্ষার্থীরা দ্রুত এবং বাধামুক্ত প্রক্রিয়ার দাবি জানিয়েছেন।

সরকারের ঘোষিত সাত কলেজ হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD