শিরোনাম :
মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত

‘নতুন বাংলাদেশ গড়তে ইশতেহার হবে দিকনির্দেশনা’: এনসিপি

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

নতুন বাংলাদেশের রূপরেখা নির্ধারণে ঘোষিত ইশতেহারকে দিকনির্দেশনা হিসেবে গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত দলের সমাবেশে সাংবাদিকদের তিনি বলেন, “আজ যে ইশতেহার ঘোষণা করা হবে, তা আমাদের আগামী পথচলায় আলোর দিশা দেখাবে। জাতির প্রতিটি সংকট মোকাবিলায় সেই ইশতেহারই হবে আমাদের ভিত্তি।”

আখতার হোসেন বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে ধর্ম, জাতিসত্তা, লিঙ্গ—সব ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে এগিয়ে যাবে। এনসিপি সেই সার্বজনীন অংশগ্রহণের রাজনীতিতেই বিশ্বাসী।”

তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশের যে বার্তা আমরা দিতে চাই, তা আমরা আন্তরিকতা ও দৃঢ় প্রতিজ্ঞা থেকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।”

ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে বিকেল ৪টার পর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। দলটির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD