শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

অংকুরের জুলাই গণঅভ্যুত্থান স্মরণ প্রতিযোগিতা ও মানববন্ধন অনুষ্ঠিত

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

আজ শুক্রবার সকালে জাতীয় শিশু কিশোর সংগঠন অংকুর এর উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনে ২৪ এর গণঅভ্যুত্থানে শতাধিক শহীদ শিশু কিশোরের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে অংকুর মিলনায়তনে জুলাই স্মরণ উপলক্ষে প্রবন্ধ, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরন করা হয়। ৫ টি গ্রুপে বিজয়ী ১৫ জনের হাতে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন অতিথিরা।

মানববন্ধনে জাতীয় পতাকা, ব্যনার ও বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে শিশু কিশোররা তাদের বক্তৃতায় ২০২৪ সালের অভ্যুত্থানে নিহত শিশু কিশোর হত্যাকারীদের বিচার নিশ্চিতে স্পেশাল ট্রাইভ্যুনাল গঠন করার দাবি জানান। এছাড়া নিরপরাধ শিশু কিশোরদের রাজনৈতিক কারনে হত্যা বন্ধ ও তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকারের কাছে যথাযথ আইন প্রনয়নের দাবি জানানো হয়।
অংকুর নির্বাহী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিনের পরিচালনায় এবং পরিচালক শাহ্ শিহাব উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর এর প্রধান উপদেষ্টা ডাক্তার আবদুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর উপদেষ্টা মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, কাজী আরিফুর রহমান। অন্যান্যের মঝে উপস্থিত ছিলেন অংকুর পরিচালনা পরিষদ সদস্য এডভোকেট এনায়েত রাব্বি একরাম, রাফকাতুল রাকিব, আহনাফ, কাজী মুয়াজ মুহাম্মদ, তানজিল ফাইয়াজ, মাহির উদ্দিন মিসবাহ।

শহীদদের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD