শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

হতাহত পরিবারগুলোর পুনর্বাসনই হবে প্রথম অগ্রাধিকার: মির্জা ফখরুল

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা যদি জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারি, তবে আমাদের প্রথম কাজ হওয়া উচিত জুলাই আন্দোলনে হতাহত পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করা।”

শনিবার (১৯ জুলাই) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণসভা’য় তিনি এসব কথা বলেন।

শহীদদের পরিবারের উদ্দেশে তিনি বলেন, “অনেকেই বলেছেন, আমার একমাত্র সন্তানকে অনেক কষ্ট করে পড়িয়েছি। স্বপ্ন ছিল সে ইঞ্জিনিয়ার হবে, পরিবারকে বদলে দেবে। কিন্তু আজ শেখ হাসিনার ফ্যাসিবাদ গোটা জাতির স্বপ্নের মতোই এসব পরিবারকেও ধ্বংস করে দিয়েছে।”

তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে বলেন, “আপনার প্রতি আমার অনুরোধ—আপনি যদি সরকার গঠন করেন, তবে এই পরিবারগুলোর পুনর্বাসন যেন সর্বোচ্চ অগ্রাধিকার পায়।”

মির্জা ফখরুল আরও বলেন, “আমি একটি প্রস্তাব রাখতে চাই—আমরা, শিক্ষার্থীরা, ভাইস চ্যান্সেলররা—সবাই মিলে একটি তহবিল গঠন করতে পারি। যার মাধ্যমে শহীদ পরিবারগুলোকে সহায়তা করা যাবে। কথায় নয়, কাজে বিশ্বাস রেখে এগিয়ে চলাই আজ জরুরি।”

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD