শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ১২ শিক্ষার্থী এক সেমিস্টারের জন্য বহিষ্কার

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) র‍্যাগিংয়ের ঘটনায় মার্কেটিং ও নৃবিজ্ঞান বিভাগের ১২ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি, বহিষ্কৃতরা আজীবনের জন্য হলে অবস্থান করতে পারবেন না।

১৭ জুলাই (বৃহস্পতিবার) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে। এরপর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী, মার্কেটিং বিভাগের ৭ জন এবং নৃবিজ্ঞান বিভাগের ৫ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ১২ জন শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে তারা আজীবন হলে থাকতে পারবে না। অভিযুক্তদের অভিভাবকদের মুচলেকার ভিত্তিতে শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে হবে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে।”

উল্লেখ্য, গত ২ জুলাই মার্কেটিং বিভাগের এবং ৬ জুলাই নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সিনিয়রদের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD