বাংলাদেশের রাজধানী ঢাকার নয়াপল্টনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) রাত ৯টা ৫৫মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই বিস্ফোরণ ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
এদিকে বিএনপির নির্বাহী সদস্য (দপ্তরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।
বিস্তারিত আসছে…