শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব : রয়টার্সের সর্বশেষ প্রতিবেদন হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য পলিথিন-প্লাস্টিক বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ সালমান শাহ হত্যা মামলা: পাঁচ দিনের রিমান্ড শেষে ডন কারাগারে বোর্নিওর দাবানলের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া-মালয়েশিয়া রাশিয়ায় বরফধসে ১১ পর্বতারোহী নিহত, আহত ৬ মার্কিন নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষায় জোর দক্ষিণ কোরিয়ার রামপালের দ্বিতীয় পর্যায়ে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ এসআরবি গঠনের বিলে সংসদীয় কমিটির অনুমোদন গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির

ভারতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই: নাহিদ

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫
চুয়াডাঙ্গায় পথসভায় বক্তব্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহিত

ভারতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই’ মন্তব্য করে বাংলাদেশের নতুন একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমাদের সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে।”

বুধবার (৯ জুলাই) দেশটির পশ্চিমাঞ্চলীয় জেলা চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে এনসিপির এক পথসভায় দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন দেশটির অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “দেশে উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসনের জন্য সবাইকে একত্রে কাজ করতে হবে।”

শেখ হাসিনার সরকার দেশের মানুষের বিরুদ্ধে অত্যাচার চালিয়েছে, খুন-গুম করে দেশের পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে। তবে দেশের স্বাধীনতা সংগ্রামে আপনার সন্তানেরা রক্ত দিয়ে সেই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে- যোগ করেন তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, “স্বাধীন বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশিদের হত্যা করছে, তবে কোনো সরকারই এর প্রতিবাদ করেনি। আমরা স্পষ্ট করে বলে দিয়েছি, আর কোনো বাংলাদেশিকে হত্যা করা যাবে না। এনসিপি চুয়াডাঙ্গার উন্নয়নের জন্য আপনাদের পাশে রয়েছে।”

তিনি বলেন, “আমরা এখন মাঠে আছি, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে আমাদের লড়াই অব্যাহত থাকবে। চাঁদাবাজি ও প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।”

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ সদস্য সচিব ডা. তাসনিম জারা ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

এনসিপির পদযাত্রা মেহেরপুর থেকে শুরু হয়ে বুধবার চুয়াডাঙ্গা পৌঁছায়। চলমান এই যাত্রায় দলটির নেতারা নানা স্থানে পথসভা করেছেন। সবশেষে তারা চুয়াডাঙ্গার দর্শনায় গিয়ে বিএসএফের গুলিতে নিহত ইব্রাহীম হোসেন বাবুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

এনসিপির নেতারা জানান, আগামী দিন (১০ জুলাই বৃহস্পতিবার) তারা ঝিনাইদহে যাবেন এবং সেখানেও পথসভা করবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD