শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব : রয়টার্সের সর্বশেষ প্রতিবেদন হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য পলিথিন-প্লাস্টিক বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ সালমান শাহ হত্যা মামলা: পাঁচ দিনের রিমান্ড শেষে ডন কারাগারে বোর্নিওর দাবানলের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া-মালয়েশিয়া রাশিয়ায় বরফধসে ১১ পর্বতারোহী নিহত, আহত ৬ মার্কিন নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষায় জোর দক্ষিণ কোরিয়ার রামপালের দ্বিতীয় পর্যায়ে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ এসআরবি গঠনের বিলে সংসদীয় কমিটির অনুমোদন গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির

ডিসেম্বরের মধ্যে ভোটের প্রস্তুতি শেষ করুন: প্রধান উপদেষ্টা

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫
সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তিন উপপ্রেস সচিব। ছবি: সংগৃহিত

এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

বাংলাদেশে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করতে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৯ জুলাই) রাতে বাংলাদেশের রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শফিকুল বলেন, “আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকেও কঠোর হতে বলেছেন প্রধান উপদেষ্টা।”

তবে সব প্রস্তুতি শেষ হলেও ভোট ডিসেম্বর নয়, রোজার আগে হতে পারে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বলেও জানিয়েছেন তিনি।

প্রেস সচিবের ব্রিফিংয়ের আগে স্বরাষ্ট্র এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছাড়াও আইনশৃঙ্খলার রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ছবি: সংগৃহিত

 

 

সন্ধ্যা সাড়ে ৬টায় এই ব্রিফিংয়ের জন্য রাত ৮টায় আমন্ত্রণ জানানো হয় সংবাদকর্মীদের। ৭টা ১০ মিনিটে জানানো হয়, ব্রিফিং হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে।

ব্রিফিংয়ে জানানো হয়, প্রধান উপদেষ্টা কিছুক্ষণ আগে ‘গুরুত্বপূর্ণ’একটি বৈঠক করেছেন। সেখানে স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ আইনশৃঙ্খলার রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রধানরা ছিলেন।

দুই ঘণ্টার এ বৈঠকে নির্বাচনের প্রস্তুতির বিষয়গুলো পর্যালোচনা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, “আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

”প্রথম নির্দেশনা ছিল যে, আইনশৃঙ্খলা বিষয়ক যতো প্রস্তুতি, নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন ডিসেম্বরের মধ্যে। এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন, বাই ডিসেম্বর।”

এই প্রস্তুতিগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে জানিয়ে শফিকুল বলেন, “যেমন আইনশৃঙ্খলা বাহিনীতে ১৭ হাজার নতুন মেম্বার অব সিকিউরিটি ফোর্সেস—পুলিশ, বিজিবি, কোস্টগার্ড নেওয়া হচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে তাদের নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ খুব গুরুত্বপূর্ণ, যাতে এই সময়ের মধ্যে শেষ হয়, সে বিষয়ে উনি নির্দেশ দিয়েছেন।”

নির্বাচনকে কেন্দ্র করে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে বলেও জানান প্রেস সচিব।

নির্বাচনের সময় ১৮ থেকে ৩২ বছর বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কি না, সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD