শিরোনাম :
মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত

নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন: নুরুল হুদা, দাবি মান্নার

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: শনিবার, ৫ জুলাই, ২০২৫
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি

ভালো নির্বাচন করাও একটা বড় সংস্কার। সরকার

সংস্কারের কথা বললেও কোনো সংস্কারই হয়নি

বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদা দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শনিবার (৫ জুলাই) দেশটির রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মান্না বলেন, “ভালো নির্বাচন করাও একটা বড় সংস্কার। সরকার সংস্কারের কথা বললেও কোনো সংস্কারই হয়নি।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, “দেশে অস্থিতিশীল পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে তা ভাবনার বিষয়।”

সম্প্রতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তার করার বিষয়ে মান্না বলেন, “নুরুল হুদা দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন। পারলে বিচার করে ফাঁসি দেন।”

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “আজ যারা আইন প্রণয়ন করছেন তাদের আইন প্রণয়নের অসঙ্গতি নিয়ে আমরা কেনো আলোচনা করছি? যারা দায়িত্বে আছে তারা কেনো অসঙ্গতি করবেন। যা ন্যায্য তা তারা করবেন না কেনো?”

বিএনপির এই নেতা প্রশ্ন রাখেন, “আর কতো জীবন দিবে এদেশের মানুষ, আর কতো লড়াই করবে এদেশের মানুষ?”

জাতীয় ঐকমত্য কমিশন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “সরকারের এই গুরুত্বপূর্ণ কমিশনে অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে কেনো সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ নিয়ে আলোচনা নেই?”

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD