শিরোনাম :
মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত

নিরাপত্তার স্বার্থে ‘জুলাই বিপ্লবী ফোর্স’ গঠনের হুঁশিয়ারি এনসিপির

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

এর আগে ২৩ জুন রাতেও এনসিপি কার্যালয়ের

নিচে ককটেল নিক্ষেপ করা হয়েছিল

জুলাই আন্দোলনের কর্মীদের ওপর হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার যদি আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে তারা ‘জুলাই বিপ্লবী ফোর্স’গঠন করতে বাধ্য হবে।

বুধবার (২ জুলাই) দিবাগত মধ্যরাতে শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে রাত সাড়ে ১১টার দিকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাঁড়ানো জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে গাড়ির এলইডি লাইট ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন আহত হন। তবে কারা এ হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে এনসিপি নেতারা দলীয় কার্যালয় থেকে মিছিল বের করেন। মিছিলটি বাংলা মোটর থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে আদীব বলেন, “সরকার যদি শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং গণঅভ্যুত্থানের নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে বিপ্লবী জনতা নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই গ্রহণ করবে।

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধারা নিজেদের নিরাপত্তার জন্য জুলাই বিপ্লবী ফোর্স গঠন করতে বাধ্য হবে, হুশিয়ারি দেন এনসিপি নেতা আদীব।

উল্লেখ্য, এর আগেও ২৩ জুন রাত সাড়ে ১০টার দিকে এনসিপি কার্যালয়ের নিচে ককটেল নিক্ষেপ করা হয়েছিল। ওই ঘটনায় চারজন নেতাকর্মী আহত হন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD