শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

নতুন রাজনৈতিক দল গঠনের সময় এখনই: ইলন মাস্ক

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫

বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও এক্স (সাবেক টুইটার)-এর মালিক ইলন মাস্ক সম্প্রতি মার্কিন রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছেন। তিনি মার্কিন কংগ্রেসে প্রস্তাবিত “ওয়ান বিগ বিউটিফুল বিল” নামে পরিচিত ৩-৫ ট্রিলিয়ন ডলারের একটি ব্যয় পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন এবং এটিকে “উন্মাদ ও লজ্জাজনক” বলে আখ্যা দিয়েছেন।

তিনি স্পষ্ট ভাষায় জানান- এই বিল পাস হলে আমি আগামীকালই ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবো. মাস্ক আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে কার্যত একটি দলই কার্যকর- আমি একে বলি ‘পোর্কি পিগ পার্টি’। যারা এই বিলের পক্ষে ভোট দেবে, তাদের লজ্জিত হওয়া উচিত। যদি কিছু থেকেই থাকে যা আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করবো, তা হলো এদের প্রাইমারি নির্বাচনে হার নিশ্চিত করা।

এ বক্তব্যের পর এক্স প্ল্যাটফর্মে চালানো এক জরিপে প্রায় ৫.৬ মিলিয়ন মানুষ অংশ নেন, যার মধ্যে ৮০% অংশগ্রহণকারী নতুন দল গঠনের পক্ষে মত দেন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলা অত্যন্ত কঠিন হলেও মাস্কের অর্থ, প্রযুক্তি এবং সামাজিক প্রভাব এ ক্ষেত্রে নতুন বাস্তবতা তৈরি করতে পারে। এদিকে সাবেক প্রেসিডেন্ট প্রার্থী অ্যান্ড্রু ইয়াং-এর ‘ফরওয়ার্ড পার্টি’ ইতোমধ্যে মাস্কের আহ্বানে সাড়া দিতে আগ্রহ প্রকাশ করেছে।

তথ্য সূত্র- আলজাজিরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD