শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

আগে এক ঘাটে চাঁদা দেয়া লাগতো, এখন পাঁচ ঘাটে: শফিকুর

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫
রাজধানী ঢাকার দক্ষিণ কাফরুলে দলের এক পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

আমাদের কর্মীরা চাঁদাবাজি করে না, দুয়েক জায়গায়

সামান্য ব্যতিক্রম, দাবি জামায়াত আমিরের

দেশে চাঁদাবাজি বেড়ে গেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ জন্য তিনি নাম উল্লেখ না করে একটি দলকে দায় দিয়েছেন।

বুধবার (২৫ জুন) বিকেলে বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ কাফরুলে দলের এক পথসভায় এমন মন্তব্য করেন জামায়াত প্রধান।

আওয়ামী লীগ সরকার পতনের পরে দেশে যে পরিবর্তন এসেছে এরপর কোথাও ইসলামি দলের কেউ চাঁদাবাজিতে লিপ্ত হয়নি বলে দাবি করে শফিকুর বলেন, “কারও কারও ব্যাপারে এর উল্টাটা দেখি।”

তিনি বলেন, চাঁদাবাজিতে ব্যবসায়ীরা অতিষ্ঠ। আগে এক ঘাটে (জায়গায়) দেয়া (চাঁদা) লাগতো, এখন পাঁচ ঘাটে দেয়া লাগে। আগের চেয়ে বেড়ে গিয়েছে।

ব্যবসায়ীদেরকে জামায়াত কী বলেছে সেটিও তুলে ধরেন তিনি। জামায়াতের শীর্ষ নেতা বলেন, “আমরা ব্যবসায়ীদের কে বলেছি, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, আল্লাহ সুযোগ দিলে ইনশাল্লাহ আমরা আমাদের দায়িত্ব পালন করব।”

ভোটকেন্দ্রে কাউকে জোর করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন জামায়াত আমির। তিনি বলেন, “আমরা শুনতে পাচ্ছি, অমুক হবে, তমুক হবে, দখল হবে। মনে রাখবেন যে জাতি রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, প্রয়োজনে সেটা রক্ষার জন্য আবার রক্ত দেবে।

“কোনো ডাকাতি, ছিনতাই করতে দেব না। প্রত্যেকটি মানুষের ভোট নিশ্চিত করতে হবে। ”

জামায়াতকর্মীর চাঁদাবাজি ‘দুয়েক জায়গায় ব্যতিক্রম’
জামায়াত কর্মীরা দখল-চাঁদাবাজি আর মানুষের সঙ্গে বাড়াবাড়ি না করলেও এবার দুই এক জায়গায় সামান্য ব্যতিক্রম হয়েছে বলে মন্তব্য করেন শফিকুর রহমান।

তিনি বলেন, “এতো মজলুম আমরা, তারপরও আমাদের কর্মীরা চাঁদাবাজি করে না, দখল বাণিজ্য করে না। মানুষকে ভয় দেখায় না, গায়ের জোরে কোথাও কোন বাড়াবাড়ি করে না।

“হ্যাঁ, দুই- এক জায়গায় সামান্য ব্যতিক্রম হয়েছে। পান থেকে সামান্য চুন ঝরে পড়েছে। আমরা তাদের টিপে ধরেছি, আমরা কাউকে খাতির করি নাই। ঠিকমতো তাকে আমরা আমাদের শাস্তির আওতায় এনেছি।”

কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার পর তাকে আইনি লড়াই করে বের করে আনার কথাও বলেন জামায়াত নেতা। তিনি বলেন, “যেহেতু সে আমার আনুগত্য করেছে, কথা শুনেছে।”

পরক্ষণে তিনি আবার বলেন, “অপরাধীকে নিরপরাধের সার্টিফিকেট দেওয়া, এই দায়িত্ব জামায়াতে ইসলামী নেয় না। ”

শফিকুর বলেন, “পরিবর্তনের পরে কোথাও কি দেখেছেন কিংবা শুনেছেন যে ইসলামি দলের কেউ চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে? কোথাও গিয়ে জায়গা দখল করে সেখানে তারা কর্তৃত্ব কায়েম করেছে? কারো বাসায় গিয়ে অবৈধ সাইনবোর্ড লাগিয়েছে?

“লাগায় নাই। কারও মায়ের ওপর, বোনের ওপর হাত তুলেছে, চোখ তুলেছে খবর পেয়েছেন? নাই। কারণ তারা এই আল্লাহওয়ালা লোকগুলো, কোরআনকে অন্তরে ধারণ করে।”

আমাদের সম্পদ বাড়বে না কমবে
জামায়াত আগামীতে ক্ষমতায় গেলে দলের প্রতিনিধিরা ‘সেবক’ হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

তিনি বলেন, “শপথ নেয়ার দিন আমাদের যে সম্পদ থাকবে, মেয়াদ শেষে সেই সম্পদ বাড়বে না, কমবে।”

নিজেদের টাকা রাষ্ট্রের উন্নয়নে ঢালার প্রতিশ্রুতিও দেন শফিকুর। তিনি বলেন, “শুধু রাষ্ট্রের টাকায় ভালো কাজ করা যায় না। নিজেরও পরিশ্রমের টাকা থেকে কিছু ভালো কাজ করা উচিত। আমাদের জনপ্রতিনিধিরা সেই কাজ করবেন ইনশাআল্লাহ।”

জামায়াত শক্তহাতে দেশকে দুর্নীতিমুক্ত করার চেষ্টা করবে বলেও অঙ্গীকার করেন তিনি।

দলের আমির উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, “আমাদের কাজ যদি কোথাও প্রশ্নবিদ্ধ মনে হয়,অবশ্যই সমালোচনা করবেন। ভুল ধরিয়ে দেবেন, পরামর্শ দেবেন।”

ভিন্নমতাবলম্বীদের ওপর জোর নয়
জামায়াত ক্ষমতায় গেলে ভিন্ন মতাবলম্বীদের ওপর জোর করা হবে না বলেও অঙ্গীকার করেন শফিকুর।

তিনি বলেন, “যে যে ধর্মেরই হোক, এ দেশে নাগরিক। নাগরিক হিসেবে আমরা তার প্রতি শ্রদ্ধাশীল। ”

দলের নায়েবে আমির মজিবুর রহমান, দলের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনও এ সময় বক্তব্য দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD