শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫
এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশের আলোচিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ সময় দলটির সদস্যসচিব আখতার হোসেন অফিসের নিচে দাঁড়িয়েছিলেন। সোমবার (২৩ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এনসিপি অফিসের বিল্ডিংয়ের সামনে অজ্ঞাতনামা কেউ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। অফিসের নিচে তখন সদস্যসচিব আখতার হোসেন দাঁড়িয়েছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সন্ত্রাসীকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে, দাবি করেন সালেহ উদ্দিন সিফাত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, কিছুক্ষণ আগে তাদের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। পার্টির সদস্য সচিব তখন অফিসের নিচে অবস্থান করেছিলেন, জানান শিশির।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD