শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

‘আমাকে কালো জাদু করা হয়েছিল, ২২ দিন আইসিউতে ছিলাম’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১১ জুন, ২০২৫

ঢাকাই সিনেমার নায়িকা তানিন সুবহার মৃত্যুর পরই নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অল্প বয়সেই এই অভিনেত্রীর না ফেরার দেশে পাড়ি জমানোর বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার ভক্ত-সহশিল্পীরা।

বিশেষ করে মৃত্যুর আগে তানিন সুবহার একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত ১৯ মে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী জানান, কিছু কারণে তিনি বর্তমানে তাবিজ-কুফরিতে বিশ্বাস করেন।

মূলত নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়েই তখন তাবিজ-কবজের প্রতি বিশ্বাস জন্মানোর প্রসঙ্গ আনেন তানিন সুবাহ।

যেখানে তিনি লেখেন, সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ? ঘরের আনাচে কানাচে কত কি যে পেলাম। কেন এমন করছেন! আমি তো কারো ক্ষতি করিনি। লাস্ট ৪ মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসব এর ফল পাবেন চিন্তা কইরেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।

এই ফেসবুক পোস্টের কয়েক সপ্তাহের ব্যবধানেই হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন অভিনেত্রী। এরপরই ‘কালো জাদু’ নিয়ে নানা চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।

এবার সেই আলোচনার স্রোতেই যোগ দিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তিনি জানালেন ২০১৭ সালে কালো জাদুর শিকার হয়েছিলেন তিনি। এমনকি ২২ দিন আইসিউতেও ছিলেন।

বুধবার বিকেলে এক ফেসবুক পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন, আমাকে ২০১৭ সালে কালা জাদু করা হয়েছিল। আমি জানি এটার ভয়াবহতা। আমি কলকাতার একটা হাসপাতালে আইসিইউতে ছিলাম ২২ দিন। আমার সমস্ত শরীরে পানি জমে ছিল। তখন আমার মিডিয়াতে টপ হাইপ ছিলো। একের পর এক সিনেমা ছিলো। তারপর থেকে আমি সব কাজ কমিয়ে দিয়েছি।

অভিনেত্রী আরও উল্লেখ করেন, আমাকে হুজুরের কাছে দেখানো হয়েছে অনেকবার। যখন আমি ভালো কিছু করতে যাই একটা গ্রুপ আমার পিছনে পড়ে থাকে। তারা বারবার চায় আমি যেন মরে যাই। এখন চাচ্ছে বিভিন্ন মানুষ দিয়ে বাজে কমেন্ট, নিউজ করিয়ে আমাকে মানসিকভাবে আঘাত করে সুইসাইড করাতে। কিন্তু আমি সুইসাইড করার মেয়ে না। আমার যদি কিছু হয় তাহলে ওরা দায়ী থাকবে। আবারও আমার পিছে লেগেছে ওরা।

যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নামগুলো ডায়েরিতে লিখে রেখেছেন জানিয়ে মিষ্টি জান্নাত বলেন, নামগুলো আমার ডায়রিতে আছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD