শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

‘আমার কাছে চরিত্রটি অন্যতম আগ্রহের বিষয় ছিল’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৪ জুন, ২০২৫

সম্প্রতি পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় শেষ হলো ‘বহুরূপ’ ছবির শুটিং যেখানে একদম নতুন রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’তে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া ইধিকা, এবার টলিউডের পরিচিত মুখ সোহম চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন। ভিন্ন ধরনের একটি চরিত্রে অভিনয় করে দারুণ খুশি তিনি।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইধিকা বলেন, ‘আমার কাছে ‘বহুরূপ’ একদম অন্যরকম একটা ছবি। এই ধরনের চরিত্রে দর্শক আমাকে দেখেননি। আমি সবসময় নতুন ধরনের চরিত্র করতে চেষ্টা করি। এই ছবিতে সোহমদা আছেন তার থেকে অনেক কিছু শিখেছি।’

এই চরিত্রের প্রস্তাব পাওয়ার পর থেকেই ইধিকা নিজেকে কীভাবে ফুটিয়ে তুলবেন, তা নিয়ে ভাবতে শুরু করেন। নতুন ধরনের চরিত্র হওয়ায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ পেয়েছেন তিনি।

তার কথায়, ‘চরিত্রটি আমার কাছে অন্যতম আগ্রহের বিষয় ছিল সে কারণেই প্রাণ ঢেলে দিয়েছি। আমাদের লুক নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছে। অনেকগুলো লুক আছে। গল্পটা তো ভালোই।’

প্রসঙ্গত, প্রিয়তমা’তে শাকিব খানের বিপরীতে অভিনয় করে তিনি দ্রুতই দুই বাংলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। বড় পর্দায় পা রেখেই তিনি সবার প্রিয় হয়ে উঠেছেন, এমনটাই মনে করেন তার ভক্তরা। এবার সোহমের সঙ্গে ‘বহুরূপ’-এ তার লুক অনেকেরই নজর কেড়েছে। ইধিকারও এই ছবিতে কাজ করে খুব ভালো লেগেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD