শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

ছাত্রদল সভাপতির পদ হারানোর গুঞ্জন উদ্দেশ্যমূলক: সম্পাদক নাছির

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩০ মে, ২০২৫
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি: সংগৃহিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের পদ হারানোর যে গুঞ্জন ছড়িয়েছে, তা ‘গুজব ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

শুক্রবার (৩০ মে) নিজের ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ছাত্রদল সভাপতি শারীরিকভাবে অসুস্থ। এ অবস্থায় তাকে নিয়ে গুজব ছড়িয়েছে; যা ‘উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর প্রোপাগান্ডা’।

গুজব পরিহারের আহ্বান জানিয়ে নাছির লেখেন, টানা অনেক দিন বৃষ্টিতে ভিজে দলীয় কর্মসূচি পালন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঠান্ডাজ্বরে আক্রান্ত হয়েছেন। তাই আজ (শুক্রবার) কোনো কমসূচিতে অংশগ্রহণ করতে পারেননি। আমি তার সুস্থতা কামনা করছি।”

শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদনে দেখা যায়নি ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলামকে। এ ঘটনাকে কেন্দ্র করেই পদ হারানোর খবর চাউর হয়।

প্রসঙ্গত, রাকিব ও নাছির ছাত্রদলের নেতৃত্বে আসেন ২০২৪ সালের ১ মার্চ। সে সময় এ দুজনকে নেতৃত্বে রেখে সাত সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছিল বিএনপি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD