শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

আগামী নির্বাচন একেবারেই সুষ্ঠু হবে, এমন অবকাশ নেই: মো. তাহের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৮ মে, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন একেবারেই সঠিক ও সুষ্ঠু হবে—এমন পরিস্থিতি দেখার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

রোববার (১৮ মে) সকাল সাড়ে দশটায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের শুরুতে প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

সম্প্রতি বিভিন্ন স্থানে সংঘাতের কথা উল্লেখ করে ডা. তাহের বলেন, এরই মধ্যে নানা সমস্যা দেখা দিয়েছে। পাবনায় জামায়াতের নেতা কর্মীদের মারধর করা হয়েছে। এখনো নির্বাচন ঘোষণা করা হয়নি, তার আগেই জায়গা দখল, এলাকা দখল চলছে। তাই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকারের আরও কঠোর হওয়াসহ যা যা করা দরকার, করা উচিত। সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, নির্বাচন দেওয়ার মতো এখনও সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। নির্বাচন কমিশনের কিছু ভূমিকা আরও প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে। সরকার যেন সেদিকে খেয়াল রাখে। নির্বাচনের আগেই লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক করতে হবে।

জামায়েতের এ নেতা আরও বলেন, নির্বাচনের সুস্পষ্ট টাইমলাইন না থাকায় রাজনৈতিক দলগুলোর অস্থিরতা দেখা দিয়েছে। তাই বেশি সময় না নিয়ে সংস্কারের বিষয়ে একটা ঐকমত্যে পৌঁছানো উচিত। জামায়াতে ইসলামী শুধু দলকে কেন্দ্র করে নয়, সাধারণ মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে সংস্কার চায়।

উল্লেখ্য, সংস্কার বিষয়ে তৃতীয় বারের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত। রোববারের বৈঠকে ডা. তাহেরের নেতৃত্বে জামায়াত প্রতিনিধি দলে রয়েছেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, মাওলানা রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিন, নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD