শিরোনাম :
মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত

ছাত্রদল নেতা সাম্য হত্যায় ১০-১২ জন জড়িত, দাবি পুলিশের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ মে, ২০২৫
ক্যাপসান: ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যায় ১০ থেকে ১২ জন জড়িত বলে পুলিশ জানিয়েছে। এছাড়া ঘটনাস্থলে তাঁকে প্রথমে ইট নিয়ে আঘাত করা হয়। এরপর ছুরি মেরে হত্যা করা হয় বলেও জানিয়েছে পুলিশ।

বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সাম্য হত্যার ঘটনার সবশেষ অগ্রগতি জানাতে গণমাধ্যমে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়।

পুলিশের ভাষ্য, প্রথমে সাম্যের মোটরসাইকেল ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। পরে বাকবিতণ্ডার একপর্যায়ে ইট দিয়ে তাঁকে আঘাত করে দুর্বৃত্তরা। সবশেষে তাকে ছুরি মারা হয়।

মঙ্গলবার রাত ১২টার দিকে ছাত্রদল নেতা সাম্য ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে দুস্কৃতকারীদের ছুরিকাঘাতে খুন হন। ঘটনার কিছুক্ষণ ঘন্টা দুই-এক পর (বুধবার রাত) অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে আটক করে। আদালতের মাধ্যমে তাদেরকে বুধবারই কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. তামিম হাওলাদার, সম্রাট মল্লিক ও মো. পলাশ সরদার।

যেভাবে হত্যা
ডিএমপির ভাষ্য, ‘মঙ্গলবার রাত অনুমানিক পৌণে ১২টায় সৌম্য তার বিশ্ববিদ্যালয়ের দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। রমনা কালীমন্দিরের উত্তর পাশে বটগাছের কাছে পুরাতন ফোয়ারার কাছে পৌঁছালে অজ্ঞাতনামা ১০-১২ জন দুষ্কৃতকারী তাদের ব্যবহৃত মোটরসাইকেল দিয়ে সাম্যর মোটরসাইকেল ধাক্কা মেরে ফেলে দেয়। এ নিয়ে তাদের সঙ্গে দুষ্কৃতকারীদের বাকবিতণ্ডা শুরু হয়।’

পুলিশ বলছে, ‘তর্ক-বির্তকের একপর্যায়ে দুষ্কৃতকারীরা ভিকটিম ও তার বন্ধুদের ইট দিয়ে আঘাত করে। এ সময় এক দুষ্কৃতকারী ছাত্রদল নেতা সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ের উরুর পেছন দিকে আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন। তিনি রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে পড়ে গেলে দুষ্কৃতকারীরা তাকে ও তার বন্ধুদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।’

পুলিশ বলছে, ‘এ সময় উপস্থিত লোকজনের সহায়তায় সাম্যের বন্ধুরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্য চিকিসৎকরা তাঁকে মৃত ঘোষণা করেন’।

এ ঘটনায় সাম্যর বড় ভাই এস এ এম শরিফুল আলমের অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ বলছে, মামলার পর থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে তৎপরতা চালায়। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য ও প্রযুক্তির সহায়তায় মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ত আসামি তামিম, সম্রাট ও পলাশের অবস্থান শনাক্ত করে।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সাম্যকে হত্যার পর মঙ্গলবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্রদল নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে উপাচার্য নিয়াজ আহমেদ খান শিক্ষার্থীদের ‘তুই’ সম্বোধন করে বক্তব্য দেন।

একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী উপাচার্যের দিকে তেড়ে গেলে তিনি দুই হাত তুলে বলেন, “তোরা আমাকে মারবি! মার, মেরে ফেল আমাকে।”

এর প্রতিক্রিয়ায় বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল যে বিক্ষোভ করেছে সেখানে উপাচার্য নিয়াজের পাশাপাশি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি ওঠে।

নিহত সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। স্যার এ এফ রহমান হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি।

সাম্যর স্মরণে ঢাকা বিশ^বিদ্যালয়ে একদিনের শোক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD