শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

জার্মান বাংলা চ্যানেল, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ মে, ২০২৫
ক্যাপসান: ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্য

রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম শাহরিয়ার আলম সাম্য। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের স্যার এফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা বিভাগের মাস্টার্স ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং জাতীয়তাবাদী ছাত্রদলের স্যার এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

শাহরিয়ারকে হাসপাতালে নিয়ে যাওয়া সহপাঠী রাফি জানান, রাত ১২টার দিকে শাহরিয়ার মুক্তমঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগলে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়।

এ সময় সাত থেকে আটজন এসে ধারালো অস্ত্র দিয়ে শাহরিয়ারকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি শাহবাগ থানা পুলিশ অবগত আছেন।

এ ঘটনার পর রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রদলসহ কয়েকটি সংগঠন মিছিল করে উপাচার্যের বাসভবন ঘেরাও করে।

পরে রাত ২টার দিকে গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের (ডিবি) ডেপুটি কমিশনার (ডিসি) নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান পাঁচজনকে আটক করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD