শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

জোবাইদা রহমান দেশে আসছেন দেড়যুগ পর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

ঢাকা ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান দীর্ঘ প্রায় দেড়যুগ (১৭ বছর) পর আজ দেশে আসছেন। শাশুড়ি ও দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

জিয়া পরিবারের সদস্যদের মধ্যে তাঁদের সঙ্গে আরো রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট পুক্রবধূ (অকালপ্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী) সৈয়দা শর্মিলা রহমানও রয়েছেন। চিকিৎসক জোবায়দা রহমান ২০০৮ সালে স্বামী তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যে যান এবং তখন থেকে লন্ডনে বসবাস করছেন তাঁরা।

বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে, কাতারের আমিরের দেয়া একটি রাজকীয় এয়ার এ্যাম্বুলেন্সে খালেদা জিয়া ও তাঁর দুই পুত্রবধূ বাংলাদেশ সময় গতকাল রাতে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তাঁদেরকে বহনকারী এয়ার এ্যাম্বুলেন্সটি আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন যান খালেদা জিয়া। সেখান থেকে দেশে ফিরছেন তিনি।

এদিকে, জোবাইদা রহমান দেশের মাটিতে পা রাখার মধ্য দিয়ে তাঁর প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে। জীবনের ঝুঁকি থাকায় জোবাইদাকে বিশেষ নিরাপত্তা দেবে পুলিশ। তবে তাঁকে নিরাপত্তা দেয়ার নামে প্রতিবেশীসহ আশপাশের মানুষ যাতে বিরক্ত না হয়, সেদিকে খেয়াল রাখার জন্য দলীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তারেক রহমান।

বিএনপির সূত্রে জানা গেছে, খালেদা জিয়া ও জোবাইদার আগমন উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের ভাড়া বাসা ‘ফিরোজা’ এবং ধানমন্ডিতে জোবাইদা রহমানের বাবার বাসা ‘মাহবুব ভবন’ প্রস্তুত করা হয়েছে। সেখানে জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। এর আগে লন্ডনের স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাকে পাশে বসিয়ে গাড়ি চালিয়ে হিথরো বিমানবন্দরে যান। একই গাড়িতে দাদির পেছনে বসা ছিলেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। সেখানে আগে থেকে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে খালেদা জিয়া এবং তাঁর দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানকে ঢাকায় বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সড়কের এক পাশে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে দলীয় ও জাতীয় পতাকা হাতে স্বাগত জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নেতাকর্মী ও সমর্থকরা জনভোগান্তি সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

প্রস্তুত ধানমন্ডির ‘মাহবুব ভবন’:
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন ডা. জোবাইদা রহমান। দেশে ফিরে তিনি রাজধানীর ধানমন্ডিতে তাঁর বাবার বাসা মাহবুব ভবনে উঠবেন। সেনাসমর্থিত ওয়ান-ইলেভেন সরকারের সময় কারাবন্দি থাকা অবস্থায় নির্যাতনে তারেক রহমান গুরুতর আহত হন। পরে নানা মহলের চাপে আদালতের নির্দেশে চিকিৎসার জন্য তাঁকে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাজ্যে নেওয়া হয়। সঙ্গে যান স্ত্রী জোবাইদা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান। এরপর থেকে লন্ডনে নির্বাসিত তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, ডা. জোবাইদার নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। বাড়ির চারপাশে নজরদারি বাড়ানো হয়েছে। দায়িত্বে থাকবেন সিএসএফ সদস্য, সঙ্গে থাকবেন পুলিশ সদস্যরাও।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার গত ৩০ এপ্রিল পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়ে ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। সেই চিঠিতে গানম্যান, পুলিশ প্রটেকশন, বাসায় আর্চওয়ে ও পুলিশ পাহারার দাবি জানানো হয়। এর পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তা মাহবুব ভবন পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পর্যালোচনা করেন। এখন ওই ভবনে বাস করছেন জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানু, বড় বোন শাহীনা জামান ও তাঁর পরিবার।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি খালেদা জিয়া লন্ডন যান। ২৪ জানুয়ারি পর্যন্ত তিনি লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৭ দিন চিকিৎসার পর লন্ডন ক্লিনিক থেকে ২৫ জানুয়ারি তাঁকে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। ৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা জটিলতায় ভুগছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD