শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

রাষ্ট্রের বিষয়ে আলোচনা তাড়াহুড়ো করে শেষ করতে চায় না বিএনপি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংস্কার কমিশনগুলোর রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলোর উপর বিএনপি তাড়াহুড়ো করে আলোচনা শেষ করতে চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমরা আলোচনাটি দ্রুততার সঙ্গে যাচ্ছি না এজন্য যে, এটা রাষ্ট্রের-প্রজাতন্ত্রের বিষয়। সংবিধানের বিষয়-তাড়াহুড়োর কিছু নেই।

মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বিএনপির প্রতিনিধিদলের যোগ দেওয়ার আগে সালাহউদ্দিন আহমেদ এ কথা বলেন।

তিনি বলেন, যেসব সিদ্ধান্ত জাতীয় ঐক্যমত কমিশনে গৃহীত হলে, বড় পরিসরে সচেতনতা সৃষ্টি করতে পারলে, জাতীয় জীবনে মহান ভূমিকা রাখবে, সেসব বিষয়ে একটু সময় বেশি নিলেও বিস্তারিত রিপোর্টের উপর আলোচনা করছি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐক্যমত কমিশনের প্রদত্ত স্প্রেডশিট নিয়ে আমরা আলোচনা করিনি। এটা নিয়ে অনেক ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। যেটা নিয়ে ওনারা আলোচনা করতে আগ্রহী হয়নি, আমরাও আগ্রহী হইনি। আমরা বিস্তারিত রিপোর্টের উপর দফায় দফায় আলোচনা করছি।

বিএনপি বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, সুপ্রিম কোর্টের একটা সচিবালয় গঠন করার জন্য সুপারিশ করা হয়েছিলো, এটাসহ বিচারবিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় আমরা অঙ্গীকারবদ্ধ। তবে, আমি বিচারবিভাগের সব উদ্যোগ আইনানুগ ও সাংবিধানিক হয়, সেই আহ্বান জানাবো।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, আইন বিভাগ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন প্রভৃতির সংস্কার, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এসিসি), নির্বাচন ব্যবস্থা, নির্বাহী বিভাগ, সংবিধান সংস্কার প্রভৃতি বিষয়ে গত দুই দিন কমিশনের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। রোববারের আলোচনা যেখানে শেষ হয়েছে সেখানে থেকে তারা আবার আলোচনা শুরু করবেন।

তিনি আশা করছেন, ‘আজকে আলোচনা সম্পন্ন হবে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD