শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

ফ্যাসিবাদবিরোধী আন্তর্জাতিক সম্মেলন: মস্কোর পথে সিপিবি নেতা প্রিন্স

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

আশীষ কুমার দে, ঢাকা:
রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিতব্য ফ্যাসিবাদবিরোধী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

আজ সোমবার (২১ এপ্রিল) সকালে রাশিয়ার রাজধানী মস্কোর পথে রওনা হয়েছেন তিনি। তাঁর সঙ্গে আছেন সিপিবির সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী সোহেল।

সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২২ থেকে ২৫ এপ্রিল ২০২৫ মস্কোতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী এবং রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের মহানায়ক ভ্লাদিমির উইলিয়ানভ ইলিচ লেনিনের (কমরেড লেনিন) ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাশিয়ান ফেডারেশনের কমিউনিস্ট পার্টি ফ্যাসিবাদবিরোধী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।

সম্মেলনে বিশ্বের শতাধিক দেশের কমিউনিস্ট ও বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা যোগদান করবেন বলে সিপিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জানা গেছে, এ সম্মেলনে সিপিবি নেতারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সিপিবির অংশগ্রহণ এবং এ সংশ্লিষ্ট অভিজ্ঞতা সম্পর্কে বক্তব্য দেবেন।

Drএ ছাড়া নেতারা ঐতিহাসিক রেড স্কোয়ারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে নিহতদের এবং কমরেড লেনিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD