শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

বাংলাদেশে ব্রহ্মপুত্র নদে চলছে হিন্দুদের স্নানোৎসব

আশীষ কুমার দে:
  • প্রকাশের সময়: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

সেনা মোতায়েন ও ড্রোনসহ প্রশাসনের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে আদি ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মহাঅষ্টমীর পূণ্যস্নান। এবারের স্নানোৎসবে দেশ-বিদেশের আনুমানিক তিন লাখ পূণ্যার্থীর আগমন ঘটবে বলে উৎসব উদযাপন কমিটিসহ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ধারণা।

পঞ্জিকার অষ্টমী তিথী অনুসরণ গত শুক্রবার (৪ এপ্রিল) রাত ২টা থেকে এই স্নানোৎসব শুরু হয়েছে; চলবে ৫ এপ্রিল শনিবার রাত ১২টা ৪৫ পর্যন্ত। স্নানের লগ্ন শুরুর সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠেন দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে আসা লাখো পূণ্যার্থী। আদি ব্রহ্মপুত্র নদের ২০টি স্থানে এই স্নান চলছে।

রাজনীতিসহ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে এ বছর মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানোৎসবে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে নারায়ণগঞ্জের প্রশাসন। জেলা প্রশাসকের পাশাপাশি জেলা পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারাও গত তিনদিন নিয়মিত লাঙ্গলবন্দ স্নানোৎসব এলাকা পরিদর্শন করেছেন।

নারায়গঞ্জেল জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জার্মান বাংলা চ্যানেলকে বলেন, এবার স্নানোৎসব আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে আমি নিজে জেলার পুলিশ সুপারসহ ইতিপূর্বে তিনবার লাঙ্গলবন্দে এসেছিলাম সর্বশেষ প্রস্তুতি দেখতে।

বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করি তিনি বলেন, প্রথমবারের মতো এ বছর স্নানোৎসবে ড্রোন থাকছে। এছাড়া সেনাবাহিনীও মোতায়েন রয়েছে।

জেলা প্রশাসক বলেন, পূণ্যার্থীদের সুবিধার্থে ম্যাপ টানিয়ে দেয়া হয়েছে। আশা করি, এবার স্নানোৎসব আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে। তিনি আরো বলেন, দেশের বাইরে থেকে আসা বিদেশি পূণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন কমিটির উপদেষ্টা ননী গোপাল সাহা বলেন, এবারের মতো এমন নিরাপত্তা ব্যবস্থা আগে কখনো দেখিনি। জেলা প্রশাসক প্রায় তিন কিলোমিটার এলাকা পায়ে হেঁটে প্রতিটি ঘাটের সর্বশেষ প্রস্তুতি দেখেছেন। এ নিয়ে তিন দিন এসেছেন তিনি।

স্নানোৎসব উদযাপন কমিটির উপদেষ্টা জয় কে রায় চৌধুরী বাপ্পি বলেন, উৎসব আনন্দমুখর করতে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জার্মান বাংলা চ্যানেলকে বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করা হয়েছে। বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া মেজর আফসানের নেতৃত্বে প্রয়োজননী সংখ্যক সেনাসদস্য সার্বক্ষণিক মোতায়েন রয়েছে।

লাঙ্গলবন্দের আদি ব্রহ্মপুত্র নদে মহাঅষ্টমী স্নানকে ঘিরে শক্ত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর হাকিম মুস্তাফিজুর রহমান আরো বলেন, সেনাবাহিনী ছাড়াও পুলিশের ১ হাজার ৪৪২, আনসার বাহিনীর ৪৭১ ও নৌ পুলিশের ৬৪ সদস্য এবং কোস্টগার্ড ও হাইওয়ে পুলিশের একটি করে টিম দায়িত্ব পালন করছেন। এছাড়া উৎসব আয়োজনের শুরু থেকে র‌্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

উৎসবস্থলের আশেপাশে বসানো হয়েছে সাতটি ওয়াচ টাওয়ার, ৭০টি সিসি টিভি ক্যামেরা, সাতটি মেডিকেল ক্যাম্প এবং প্রস্তুত রাখা হয়েছে ১০টি অ্যাম্বুলেন্স।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD