শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

গাজীপুরে বশেমুরকৃবিতে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমস্ হায়ার এডুকেশন (টিএইচই) র‌্যাঙ্কিং ২০২৫ এ লাইফ সায়েন্স ক্যাটেগরিতে   দেশের   সকল   পাবলিক-প্রাইভেট   বিশ্ববিদ্যালয়ের   মধ্যে   বশেমুরকৃবি’র প্রথম স্থান অর্জনসহ নানা বর্ণিল কর্মসূচিতে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি )আজ শনিবার  উদযাপিত  হলো ২৭তম বিশ্ববিদ্যালয় দিবস।

এ উপলক্ষে আলোক সজ্জায় সজ্জিত ও রঙিন প্ল্যাকাডে উৎসবের আমেজ বিরাজ করে পুরো ক্যাম্পাসে। বর্ণিল নানা আয়োজনে অনুষ্ঠিত এ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড সিদ্দিক জোবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ নাজমুল   করিম   খান।   জমকালো   এ      দিবসের   অনুষ্ঠানে   সভাপতিত্ব   করেন বশেমুরকৃবি’র   ভাইস-চ্যান্সেলর   প্রফেসর   ড.  জিকেএম   মোস্তাফিজুর   রহমান।
আজ শনিবার সকাল ১০টায়  জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এরপর শান্তির প্রতীক কবুতর ও বিশ্ববিদ্যালয়ের ২৭ বছরের ঐতিহ্যের অংশ হিসেবে ২৭টি বেলুন উড়ানো হয়। পরে প্রশাসনিক ভবন চত্বর থেকে এ বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের শিক্ষার্থীদের নিজ হাতে অঙ্কিত ব্যানার, ফেস্টুন ও পেইন্টিং নিয়ে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পুরো বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে কৃষি অনুষদ ভবন চত্বরে সমাপ্ত হয়।   এরপর   বিশ্ববিদ্যালয়ের   নতুন   কৃষি   অনুষদের   নীচতলায়   ফ্যাকাল্টিসমূহের   উদ্ভাবিত  নানা   প্রযুক্তি  ও জাত প্রদর্শনী স্টলসমূহ পরিদর্শন করেন ভাইস-চ্যান্সেলর, প্রধান   অতিথি   ও   বিশেষ   অতিথিবৃন্দ।   পরে   বিশ্ববিদ্যালয়ের   সুফিয়া   কামাল অডিটোরিয়ামে   একটি   আলোচনা   সভা   অনুষ্ঠিত   হয়।   আলোচনার   শুরুতে বিশ্ববিদ্যালয়ের   নানা   অর্জন   ও   বিশেষত্ব   নিয়ে   একটি   মনোমুগ্ধকর   ডকুমেন্টারি প্রদর্শন  করা  হয়।  পরে  বিশেষ  অতিথি  ড.  মোঃ  নাজমুল  করিম  খান  তাঁর  বক্তৃতায় যথাসময়ে শিক্ষার্থীদের শিক্ষা সনদ দেয়ার আহŸান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভিসি, প্রো-ভিসি এবং ট্রেজারার আলোচনায়   সভাপতির   বক্তব্যে   ভাইস-চ্যান্সেলর   বলেন,   বশেমুরকৃবি   কেবল   টিএইচই র‌্যাঙ্কিংয়েই  প্রথম   হয়নি  বরং উরি এবং সিমাগো র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থান  অর্জন করেছে। বিগত তিন বছরে এপিএ (অ্যানুয়াল পারফর্মেন্স এগ্রিমেন্ট) তে প্রথম হয়েছে বলেও   ভিসি   আলোকপাত   করেন।   ভবিষ্যতে   এ   বিশ্ববিদ্যালকে   আন্তর্জাতিক   পর্যায়ে শীর্ষ ১০০-২০০তম স্থানে নিয়ে আসার জন্য যা যা করণীয় সবকিছুই করা হবে বলে উপাচার্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের অসামান্য এ অর্জনের জন্য ভিসি বশেমুরকৃবি’র   সকল   শিক্ষক-শিক্ষার্থী,  কর্মকর্তা-কর্মচারীকে  আন্তরিক   শুভেচ্ছা   ও অভিনন্দন   জানান।   প্রধান   অতিথির   বক্তব্যে   সিদ্দিক   জোবায়ের   এ বিশ্ববিদ্যালয়ের টিএইচই র‌্যাঙ্কিংয়ে প্রথম হওয়ায় বিশ্ববিদ্যালয়কে বিশেষ ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে সিনিয়র সচিব বলেন, প্রত্যেকের শপথ হওয়া   উচিত,   যার   যে   দায়িত্ব   তা   শতভাগ   পালন   করা।   বশেমুরকৃবিকে   বিশেষ বিশ্ববিদ্যালয়   অ্যাখ্যা   দিয়ে   তিনি   আরো   বলেন,   বশেমুরকৃবি   দেশের   একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে একাডেমিক ক্যালেন্ডার পরিপূর্ণরূপে অনুসরণ করা হয়।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD