শিরোনাম :
গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন কৃষিমন্ত্রী টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল

অভিষেকের আগে সি চিনপিংকে ফোন করলেন ট্রাম্প

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে ফোনালাপ করেছেন। আলাপে ট্রাম্পকে তার নির্বাচনি বিজয়ের জন্য সি শুভেচ্ছা জানান। তিনি বলেন, আগামী চার বছর যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের উন্নয়নে তার এবং নব-নির্বাচিত প্রেসিডেন্টের গভীর প্রত্যাশা রয়েছে।

প্রেসিডেন্ট সি বলেন, আমরা উভয়ই আলাপকে খুব গুরুত্ব দিচ্ছি। আশা করছি আমেরিকার প্রেসিডেন্টের এই নতুন মেয়াদে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের সূচনা হবে শুভ এবং আমরা উভয়ই চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই।

সি বলেন, যদিও বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে মতপার্থক্য থাকবে তবু প্রধান বিষয়টি হচ্ছে,পরস্পরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগগুলোর প্রতি সম্মান প্রদর্শন এবং সমস্যার যথার্থ সমাধান খুঁজে বের করা।

চীনের তাইওয়ানের বিষয়টি সতর্কতার সঙ্গে দেখার জন্য ট্রাম্পের প্রতি জোর আবেদন জানিয়ে সি বলেন, তাইওয়ান প্রশ্নটি চীনের জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে সম্পর্কিত।

ট্রাম্প সি চিনপিংকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি সি’র সঙ্গে তার সম্পর্কের মূল্য দেন। তিনি আশা করেন, তারা আলোচনা এবং যোগাযোগ বজায় রাখতে পারবেন। পাশাপাশি সি’র সঙ্গে শিগগিরই দেখা করার অপেক্ষায় আছেন বলেও জানান ট্রাম্প।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এবং চীন আজকের পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ, তাদের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব বজায় রাখা উচিত এবং বৈশ্বিক শান্তি রক্ষায় একসঙ্গে কাজ করা উচিত।

ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যকার সংঘাতসহ প্রধান সব আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।

সূত্র: নাহার-ফয়সল,সিএমজি বাংলা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD