শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

২০২৫ সালের সিএমজি’র বসন্ত উৎসব গালার তৃতীয় মহড়া সম্পন্ন

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

গত শুক্রবার সিএমজি’র ‘২০২৫ বসন্ত উৎসব গালা’ সুষ্ঠুভাবে তৃতীয় মহড়া সম্পন্ন করেছে। ছুংছিং, হুপেইয়ের উহান, সিচাংয়ের লাসা এবং চিয়াংসুয়ের উসি- চারটি শাখা ভেন্যু তাদের আত্মপ্রকাশ করেছে এবং বেইজিংয়ের মূল ভেন্যুর সাথে মহড়া সম্পন্ন করেছে। গান, নৃত্য, জাদু, মার্শাল আর্ট এবং সৃজনশীল অনুষ্ঠানগুলি উদ্ভাবনী উপস্থাপন করেছে এবং পুরো অনুষ্ঠানের মধ্যে বিন্যাস ও সংযোগ আরও স্বাভাবিক ও মসৃণ হয়েছে।

ছিংহাই-সিচাং মালভূমি থেকে শুরু করে ইয়াংজি নদীর দক্ষিণের জলাশয় পর্যন্ত, চারটি উপ-স্থানের কর্মসূচিগুলি নতুন যুগের উন্নয়নের আবহে পরিপূর্ণ, স্থানীয় রীতিনীতি ও অনুশীলনকে মূর্ত করে তুলেছে এবং সম্পূর্ণরূপে পাহাড় ও নদীর সুন্দর দৃশ্য প্রদর্শন করেছে।

চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ায় ‘ইয়ার অফ দ্য স্নেক ফান ড্যান্স চ্যালেঞ্জ’ নিউ মিডিয়া ইন্টারেক্টিভ ইভেন্ট চালু করেছে। যাতে বিশ্বের ৪২টি দেশ ও অঞ্চলের উৎসাহী নেটিজেনরা অংশগ্রহণ করেছে। বিশ্বের নেটিজেনদের চেক-ইন ভিডিওগুলি বসন্ত উৎসবের অনুষ্ঠানে দেখানো হবে এবং ‘চায়না ফান টুগেদার’ গানটি একযোগে পরিবেশিত হবে, যা সারা বিশ্বের বন্ধুদের ‘একসাথে আনন্দ করতে আসুন’ এর জন্য আন্তরিক আমন্ত্রণ।

চায়না মিডিয়া গ্রুপ ‘বসন্ত উৎসব গালা ওভারচার, সারা বিশ্ব বসন্ত উৎসব গালা দেখে’ ইভেন্টটিও চালু করেছে। যা বিদেশি দর্শকদের বিভিন্ন শৈল্পিক পরিবেশনা, অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে উষ্ণ বসন্ত উৎসবের পরিবেশ এবং চীনা সংস্কৃতির কালজয়ী আকর্ষণ অনুভব করার সুযোগ করে দেয়। এই ধারাবাহিক কার্যক্রমের প্রথম স্টপ স্থানীয় সময় ১৬ জানুয়ারি নিউ ইয়র্কে সফলভাবে অনুষ্ঠিত হয়। এই ধারাবাহিক অনুষ্ঠানটি কেনিয়া, স্পেন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ফ্রান্স, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশেও মঞ্চাস্থ হবে। যার ফলে বসন্ত উৎসব গালা বিশ্বের জন্য চীনের আরও কাছাকাছি যাওয়ার এবং চীনের সংস্কৃতি বোঝার একটি প্ল্যাটফর্ম প্রদান করেছে।

সূত্র:স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD