অভিযুক্ত জাহাঙ্গীর আলম জেলার মহানগর এলাকার লাগালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক।
শিক্ষকমেলা অনুষ্ঠানের খরচ যোগাতে তিনি সদর উপজেলা ও মহানগর এলাকার দেড় শতাধিক প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষকদের নিকট থেকে সাতশত থেকে এক
হাজার টাকা করে চাঁদা তুলছেন। ‘টোকেন ফি’ বাবদ ওই পরিমাণ টাকা আগামী বৃহস্পতিবার এর মধ্যে বাধ্যতামূলকভাবে দেয়ার তাগিদ দিয়ে শিক্ষকদের মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়েছেন অভিযুক্ত ওই শিক্ষক জাহাঙ্গীর আলম।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কিংবা সদর ক্লাস্টারের কোন সভার সিদ্ধান্ত ব্যতিরেকে মিলন মেলার এই আয়োজন সাধারণ শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। ক্ষোভের কথা জানিয়েছেন সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন ,ভাওয়াল গড় ইউনিয়ন ও পিরুজালি ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
গাজীপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ উদ্দীনের বিদায় উপলক্ষে ওই মিলনমেলার আয়োজন করা হবে বলে জানালেও এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা শরিফ উদ্দিন আদৌ জানেন না বলে জানান।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভুঁইয়ার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান , এই বিষয়ে অবগত নন তিনি।
মিলনমেলা অনুষ্ঠান সফল করতে কোন কমিটি গঠন হয়নি বলে জানান সদরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বদরুন নাহার লতা ।